সুনীতি চৌধুরী

জন্ম:- ২২ মে ১৯১৭ - মৃত্যু:- ১২ জানুয়ারি ১৯৮৮


                 দিনটি ছিল ১৪ ই ডিসেম্বর ১৯৩১ সাল দুই অগ্নিকন্যা বেরিয়ে পড়লেন একটি নতুন কাজের উদ্দ্যেশ্যে। এই দুই কন্যার নাম আমরা অনেকেই জানি, তারা হলেন সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ। তাদের কাজ ছিল কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মি. স্টিভেন্সকে হত্যা করা। এবং এই মহান কাজে তারা সফল হয়েছিলেন। কিন্তু গ্রেপ্তার হতে হয় তাদের পুলিসের হাতে। 


                 তার পর আবার কি? শুরু হলো বিচারের পালা। বিচারে সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষকে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা দেওয়া হয়। কিন্তু এই দুই বীরাঙ্গনা তাদের সাজাকে হাসি মুখে বরণ করে নেয়। যদিও এই দুই কন্যাকে মেদিনীপুর জেলে তৃতীয় শ্রেণীর বন্দি হিসেবে রাখা হয়। এদিকে তার পিতার সরকারি পেনশন বন্ধ করে দেওয়া হয়।


                 সুনীতি চৌধুরীর পুরো পরিবারকে নানা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। অন্যদিকে তার দুই মেজদাদার জেল হয়ে যায়। তার ছোটভাই অনাহারে ক্ষয়রোগাক্রান্ত হয়ে মারা যান। পরে এই হত্যার ব্যাপারে দুটি রিভলভারসহ বিপ্লবী গোপাল দেব ধরা পড়েন। বিচারে গোপাল দেবের আন্দামানে দ্বীপান্তর দণ্ড হয়।


                 পরে সুনীতি চৌধুরী হিজলি বন্দি নিবাসে বন্দি থাকেন।সেখান থেকে গান্ধীজির চেষ্টায় মুক্তি পান শান্তি ঘোষের সাথেই ১৯৩৯ সালে। পড়াশোনা করে এম.বি পাশ করেন এবং ডাক্তার হিসেবে জনদরদী কাজে আত্মনিয়োগ করেন। নিঃস্বার্থ ভাবে দুস্থ ও দরিদ্র মানুষের সেবা ছিল তার ব্রত। ১৯৪৭ সালে শ্রমিক নেতা প্রদ্যোত কুমার ঘোষের সাথে তার বিবাহ হয়।


                 সুনীতি চৌধুরীর জন্ম হয়েছিল ২২ শে মে ১৯১৭ সালে। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী দুজনেই কুমিল্লার ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাদের জন্ম ব্রাহ্মণবাড়ীয়া জেলায়। এই দুই অগ্নিকন্যাকে বিপ্লবের পথ দেখান সহপাঠীনী প্রফুল্লনলিনী ব্রহ্ম। শেষে সুনীতি চৌধুরী মারা যান ১২ ই জানুয়ারি, ১৯৮৮ সালে।


(তথ্যসূত্র সংগৃহীত)


১) কমলা দাশগুপ্ত::- স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯।

২) সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড।

৩) ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম।

৪) পতি, ভাস্করব্রত (২২ ডিসেম্বর ২০১৬)।  "দেশের প্রথম মহিলা জেল এখন আই আই টি'র গুদামঘর"।


Prakash Roy Roy

Comments

Popular posts from this blog

কমলা ভট্টাচার্যঃ ভাষা আন্দোলনের ইতিহাসে প্রথম শহীদ মহিলা কমলা ভট্টাচার্য