মহেন্দ্রনাথ রায়
জন্ম:- ? - মৃত্যু:- ১৯৩০
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা অনেক বিপ্লবীর নাম এখনো পর্যন্ত ভালো করে জানি না। যাদের বলিদানে মুক্তি পেয়েছে এই মাতৃভূমি। মহেন্দ্রনাথ রায় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী শহীদ। মহেন্দ্রনাথ রায়-এর বিষয়ে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি।
প্রথমে জিবনে তিনি বিদ্যালয়ের ব্যায়াম শিক্ষক ছিলেন। মহেন্দ্রনাথ রায় বিপ্লবী দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি মেছুয়াবাজার বোমার মামলায় যুক্ত ছিলেন এবং সক্রিয় ভূমিকা পালন করেন। মেছুয়াবাজার বোমার মামলায় মহেন্দ্রনাথ রায়কে গ্রেপ্তার করা হয় এবং বিচারে কয়েক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু মহেন্দ্রনাথ রায় পরে আপিলে মুক্তি পান।
মহেন্দ্রনাথ রায় ১৯৩০ সালে আবার ধরা পড়ে যান। ধরা পড়ার পর মহেন্দ্রনাথ রায়কে রাজস্থানের দেউলি বন্দী-শিবিরে পাঠানো হয়। সেখানে পুলিশ তার ওপর অকথ্য অত্যাচার করেন। যার ফলে মহেন্দ্রনাথ রায় অসুস্থ হয়ে পড়েন। তার পর তাকে জেল হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ হয়ে থাকার কারণে ১৯৩০ সালে কয়েকদীন পর তিনি সেখানেই মারা যান।
মহেন্দ্রনাথ রায় ছাড়াও অনেককেই মেছুয়াবাজার বোমার মামলায় গ্রেপ্তার করা হয়, ১৯১৯ সালের ডিসেম্বর মাসে। এই মামলায় বিপ্লবী নিরঞ্জন সেনগুপ্ত, সতীশচন্দ্র পাকড়াশী, রবীন্দ্রনাথ বসু ও সুবোধ চক্রবর্তী আরো অনেকে ছিলেন, এরা সবাই তরুণ বিপ্লবী দলের সদস্য ছিলেন। কারো সাত বছর আর কারো পাঁচ বছরের সাজা দেওয়া হয়।
(তথ্যসূত্র সংগৃহীত)
#_বিস্মৃত_বিপ্লবী
প্রকাশ রায়
Comments
Post a Comment